সীমান্ত ক্যাম্পে গোলাগুলি, ২ বিএসএফ সদস্য নিহত

বাংলাদেশ সীমান্তের কাছে বিএসএফের দুই ব্যাটালিয়নের গন্ডগোলে গুলিতে ২ সদস্য নিহত হয়েছেন, আহত ১।

ঘটনাটি বৃহস্পতিবার (২৩ জুলাই) পশ্চিমবঙ্গের মালদহের বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে ঘটে। ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডার পর গুলি চালায় ১১৯ ব্যাটালিয়নের শিবম মিশ্র।

নিহতরা হলেন অজয় কুমার সিং (৫১) ও আম্বদর সুরেশ দরগু (৩৭)। আহত বিকাশ ব্রম্ম (৪৪) মালদহ মেডিকেলে চিকিৎসাধীন।

বিএসএফ সূত্রে জানা যায়, বিশ্রামের সময় হঠাৎ সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় শিবম। এর আগেও একই অভিযোগে তার শাস্তি হয়েছিল। তাকে আটক করা হয়েছে। বিএসএফ ও পুলিশ তদন্ত শুরু করেছে।