ভারতজুড়ে বিক্ষোভের ডাক

ভারতজুড়ে শুক্রবার বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দলটি এক্স-এ এক পোস্টে এ ডাক দিয়েছে দলটি।

এক্স-এ শেয়ার করা এক পোস্টে বলা হয়েছে, একই দিন প্রত্যেক জেলায় পুলিশের নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি সংহতি জানাতে এক দাবিতে বিক্ষোভের আহ্বান করা হয়েছে।

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে গত সোমবার ককরোচ জনতা পার্টি সংসদ ভবন অভিমুখে মিছিল নিয়ে যায়। ককরোচ জনতা পার্টির ডাকা বিক্ষোভ মুম্বাই, বেঙ্গালুরু ও পাটনার মতো প্রধান শহরগুলোতেও  ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জসহ সহিংস পদক্ষেপ নেয় পুলিশ।

বৃহস্পতিবার দিল্লির যন্তর মন্তর ও পার্লামেন্ট সড়কে অবস্থান নিয়েছেন হাজার হাজার শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ ইতিমধ্যে প্রতিবাদস্থলের আশপাশের অন্তত ১৬টি মেট্রোস্টেশন বন্ধ করে দিয়েছে।