সৌদিতে অপরাধের অভিযোগে নিজে থেকে কাউকে আটক নয়, দূতাবাসের সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অপরাধের অভিযোগের ক্ষেত্রে নিজে থেকে কাউকে আটক বা শারীরিক নির্যাতন না করতে সতর্ক করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস।

সোমবার (৬ জুলাই) দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জানানো যাচ্ছে—অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কারও বিষয়ে অভিযোগ থাকলে বা অপরাধ সংঘটিত হতে দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। প্রয়োজনে জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯ ও ৯১১-এ যোগাযোগ করা যাবে।

দূতাবাস আরও জানায়, অপরাধ সংশ্লিষ্টতার অভিযোগে কোনোভাবেই কাউকে নিজে থেকে আটকে রাখা বা শারীরিকভাবে নির্যাতনের সুযোগ নেই। সৌদি আইনে এটি গুরুতর অপরাধ। এ বিষয়ে সব প্রবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।