জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে সরকারপ্রধানের শুভেচ্ছা বিনিময়

২৭

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত প্রধান জামাতে নামাজ আদায় শেষে তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি মুসল্লিদের সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করেন। তাকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। মানুষের চাপ সামাল দিতে বেশ বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

এর আগে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেকের ইমামতিতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এ ছাড়া জামাতে মন্ত্রিপরিষদ সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।