মিয়ানমারের বড় সিদ্ধান্ত, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি

দীর্ঘদিন পর রোহিঙ্গা সংকটে বড় অগ্রগতি। বাংলাদেশে অবস্থানরত ৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মতি দিয়েছে মিয়ানমার সরকার।

বুধবার এক জনসভায় এই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি জানান, শুধু বাংলাদেশ থেকেই নয়, মালয়েশিয়ায় থাকা ৫ হাজার রোহিঙ্গাকেও ফিরিয়ে নেবে মিয়ানমার।

আনোয়ার ইব্রাহিম বলেন, সবাই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কথা বলে, কিন্তু মিয়ানমার না চাইলে পাঠানো সম্ভব নয়। তাই কূটনৈতিক সম্পর্ক ধরে রাখাটা জরুরি ছিল। সেই আলোচনার ফলেই এখন তারা ফেরত নিতে রাজি হয়েছে।

তবে কবে থেকে প্রত্যাবাসন শুরু হবে তা এখনো স্পষ্ট করেননি তিনি। বিশ্লেষকরা বলছেন, এটি রোহিঙ্গা প্রত্যাবাসনে একটি ঐতিহাসিক প্রথম পদক্ষেপ হতে পারে।