প্রধানমন্ত্রীর কার্যালয়ের জিআইইউ কমিটিতে ড. সাইমুম পারভেজ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের পলিসি, প্রযুক্তি এবং উদ্ভাবন বিশেষজ্ঞ হিসেবে যুক্ত হয়েছেন ড. সাইমুম পারভেজ।

উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে জনসেবার মানোন্নয়ন ও প্রশাসনে সুশাসন নিশ্চিতের লক্ষ্যে প্রতিষ্ঠিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) স্ট্র্যাটেজিক কমিটিতে সদস্য হয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।

রেববার (২৩ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০১২ সালে উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে জনসেবার মান উন্নয়ন ও প্রশাসন ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে জিআইইউ প্রতিষ্ঠা করা হয়। জিআইইউ-কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি স্টিয়ারিং কমিটি এবং নীতিগত পরামর্শ ও কৌশলগত সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবদের সমন্বয়ে একটি স্ট্র্যাটেজি কমিটি রয়েছে।কমিটিতে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী হিসেবে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজকে মনোনয়ন দিয়েছেন।

ড. মো. সাইমুম পারভেজ তার বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে গভর্নেন্স ইনোভেশন ইউনিটের স্ট্র্যাটেজি কমিটির উল্লেখ্য দায়িত্ব পালন করবেন।