দেশি গরুতেই কোরবানির চাহিদা মেটাতে চান প্রাণিসম্পদ মন্ত্রী

১৭

দেশে উৎপাদিত গরু দিয়েই এবারের কোরবানির চাহিদা মেটানোর লক্ষ্যের কথা জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। তিনি বলেন, আমাদের দেশে পর্যাপ্ত গরু আছে।

রোববার (২৪ মে) দিয়াবাড়ি গরুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, আমি নিজেও কৃষক। এবার ঈদে ৪৫টি গরু বিক্রি করব। গরু পালন করা আমার শখ। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের গরু-ছাগল দেওয়া হয়। এগুলো লালন-পালন করেই অনেকেই কোরবানির বাজারে নিয়ে আসেন।

তিনি আরও বলেন, হাটে বাইরের কোনো গরু নেই। গরু দেখলেই চিনতে পারি, কারণ আমি নিজেই গরু লালন-পালন করি। ভারতীয় কোনো গরু যেন আসতে না পারে, সে বিষয়ে আমরা সচেষ্ট। দেশের কৃষকের স্বার্থ সবার আগে রক্ষা করতে হবে।

জাল টাকা রোধে প্রস্তুতির কথা জানিয়ে মন্ত্রী বলেন, পুলিশের বুথে জাল টাকা যাচাইয়ের মেশিন রয়েছে, ব্যাংক রয়েছে। ইজারাদাররাও এ বিষয়ে সচেষ্ট।