হিজলায় ৫৫২ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২৮০

হিজলা প্রতিবেদক, প্রিয় আলোঃ বরিশালের হিজলায় পুলিশের এক বিশেষ অভিযানে ৫৫২ পিস ইয়াবাসহ তাসলিমা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার ৩নং গুয়াবাড়িয়া ইউনিয়নের পশ্চিম কোড়ালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে হিজলা থানার অফিসার ইনচার্জ মো. সোলায়মানের নেতৃত্বে একটি চৌকস দল কাউরিয়া বাজারে অবস্থানকালে গোপন সংবাদ পায় যে, পশ্চিম কোড়ালিয়া সাকিনস্থ কাজী বাড়ির পেছনে সুপারি বাগানে মাদক কেনাবেচা চলছে।

সংবাদের সত্যতা যাচাইয়ে পুলিশ সেখানে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে তাসলিমা বেগমকে আটক করা হয়।

পরে নারী পুলিশ সদস্যদের সহায়তায় তল্লাশি চালিয়ে তার পরনে থাকা মেক্সির কোমর থেকে নীল জিপার ও পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৫৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের বাজারমূল্য প্রায় ১ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা।

গ্রেপ্তারকৃত তাসলিমা বেগম ওই এলাকার কাজী জাহাঙ্গীরের স্ত্রী। হিজলা থানার অফিসার ইনচার্জ জানান আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

তবে, আটক তাসলিমা মাদক ব্যবসার সাথে জড়িত নন বলে দাবি করেন।