মাঠপর্যায়ে আটকে থাকা ৬৮ হাজার এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির

৩৩

মাঠপর্যায়ে জমে থাকা প্রায় ৬৮ হাজার জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

রোববার ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসির তথ্য অনুযায়ী, মাঠপর্যায়ে বর্তমানে ৬৭ হাজার ৮৬৪টি এনআইডি সংশোধনের আবেদন পেন্ডিং রয়েছে। এর মধ্যে ক-১ ক্যাটাগরিতে ১ হাজার ২৭৩টি, ক ক্যাটাগরিতে ১৬ হাজার ৪২১টি, খ-১ ক্যাটাগরিতে ৫ হাজার ৭২৫টি, খ ক্যাটাগরিতে ২৫ হাজার ৩১৮টি এবং গ ক্যাটাগরিতে ১৯ হাজার ১২৭টি আবেদন রয়েছে।

মো. সাইফুল ইসলাম বলেন, পেন্ডিং আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করতে মাঠ কর্মকর্তাদের ইতোমধ্যে নির্দেশনা পাঠানো হয়েছে।