মাঠপর্যায়ে জমে থাকা প্রায় ৬৮ হাজার জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
রোববার ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসির তথ্য অনুযায়ী, মাঠপর্যায়ে বর্তমানে ৬৭ হাজার ৮৬৪টি এনআইডি সংশোধনের আবেদন পেন্ডিং রয়েছে। এর মধ্যে ক-১ ক্যাটাগরিতে ১ হাজার ২৭৩টি, ক ক্যাটাগরিতে ১৬ হাজার ৪২১টি, খ-১ ক্যাটাগরিতে ৫ হাজার ৭২৫টি, খ ক্যাটাগরিতে ২৫ হাজার ৩১৮টি এবং গ ক্যাটাগরিতে ১৯ হাজার ১২৭টি আবেদন রয়েছে।
মো. সাইফুল ইসলাম বলেন, পেন্ডিং আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করতে মাঠ কর্মকর্তাদের ইতোমধ্যে নির্দেশনা পাঠানো হয়েছে।