গজারিয়ায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন

৪৮

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় শিশুদের সংক্রামক ব্যাধি থেকে সুরক্ষা দিতে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। আজ (সোমবার) সকালে উপজেলার গ্রীন বার্ড কিন্ডার গার্ডেন স্কুলে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

গজারিয়া উপজেলার গ্রীন বার্ড কিন্ডার গার্ডেন স্কুল প্রাঙ্গণে আজ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন। টিকাদান কার্যক্রমের এই বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী এবং মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. তানজিদ আহমেদ।

ক্যাম্পেইন চলাকালীন স্বাস্থ্য কর্মকর্তারা জানান, শিশুদের হাম ও রুবেলার মতো মারাত্মক রোগ থেকে দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করতেই দেশজুড়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা নির্ধারিত সময়ে সকল শিশুকে টিকা কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। একইসাথে একটি নিরাপদ ও রোগমুক্ত ভবিষ্যৎ গড়তে টিকার গুরুত্ব তুলে ধরেন তারা।