যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সাড়ে তিন কোটি টাকা টোল আদায়

৪০

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ।

এই সেতু দিয়ে বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার (২৭ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে।

একই সময়ে সেতু পারাপার করেছে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, ঢাকাগামী ৩০ হাজার ৫৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ১০০ টাকা।

উত্তরবঙ্গগামী ১৬ হাজার ২২২টি যানবাহন থেকে টোল আদায় হয় ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার ১০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে।

উভয় পাশে দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপারের ব্যবস্থা করা হয়েছে। সেতুর দুই প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।