পরিদর্শনে গিয়ে অফিসে কাউকে না পেয়ে বারান্দায় অপেক্ষা ভূমি প্রতিমন্ত্রীর

২৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল।

বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে তিনি অফিসে প্রবেশ করেন। নির্ধারিত অফিস সময় পার হলেও কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন না অফিসটিতে। প্রতিমন্ত্রী প্রায় আধাঘণ্টা অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন। এ সময় কর্মকর্তার অফিসে ঝুলছিল তালা।

দীর্ঘ সময় অপেক্ষার পরও সংশ্লিষ্ট কাউকে না পেয়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, “এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্বে অবহেলা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে। এতে কোনো অনিয়ম-দুর্নীতি হলে তা মেনে নেওয়া হবে না।”