ঢাকা-১৮ আসনে ধানের শীষের পক্ষে যুবদলের গণসংযোগ

৫৬

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকধারী প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে যুবদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে শুরু হওয়া এ প্রচারণা পূর্ব থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
গণসংযোগ কর্মসূচিতে পূর্ব থানা যুবদলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মহানগর যুবদলের সদস্য মো. আমিরুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত গণসংযোগে উপস্থিত ছিলেন উত্তর যুবদলের সদস্য মনিরুল হাসান পিন্টু, উত্তরা পূর্ব থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আপু শিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোকসেদুল মিলন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন খন্দকার, উত্তরা পূর্ব থানা ১ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আল আমিন শেখ রুবেল, যুগ্ম সম্পাদক আজাদ, যুগ্ম সম্পাদক সাজ্জু, প্রচার সম্পাদক জুয়েলসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
নেতারা জানান, ঢাকা-১৮ আসনের প্রতিটি ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে তারা ধারাবাহিকভাবে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।