কণ্ঠশিল্পী ইকবাল এইচ জীবনের মনোমুগ্ধকর সঙ্গীত সন্ধ্যার সফল সমাপ্তি ( ভিডিও লিঙ্কসহ )

৩৮
12705331_973428856087571_4679161117931694063_n

গান পরিবেশন করছেন সঙ্গীত শিল্পী ইকবাল এইচ জীবন

বিনোদন ডেস্ক: শুক্রবার রাজধানীর বেইলি রোডের গাইড হাউজ অডিটোরিয়ামে সন্ধ্যা ৬ঃ৩০ মিনিট থেকেই বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বহুল প্রতিক্ষিত এই সঙ্গীত আসর শুরু হয় ঠিক সাতটার সময়।

 

হালের এই শিল্পী দেশ-বিদেশে ইসলামী গান গেয়ে খুব অল্প সময়ের মধ্যেই শ্রোতা-দর্শকদের হৃদয় কাড়েন। তাঁর ফেইসবুক ফলোয়ার সংখ্যাই তাঁর কিছুটা প্রমান।বর্তমানে তাঁর ফেইসবুক ফলোয়ারের সংখ্যা প্রায় বিশ হাজার ছুঁই ছুঁই।

 

 
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জনপ্রিয় এই শিল্পীর ব্যাতিক্রমধর্মী আধ্যাত্মিক সন্ধ্যা উপভোগ করেন অডিটোরিয়াম ভর্তি উপচে পড়া দূর-দুরান্ত থেকে আগত দর্শকরা।

অনুষ্ঠানের আয়োজক ছিল “এরাউজার রেকর্ডস এবং চেঞ্জ ফাউন্ডেশন” নামক একটি প্রতিষ্ঠান।

ইসলামী সঙ্গীতের ধারাকে আন্তর্জাতিক মান দন্ডে সমুন্নত রাখার দৃঢ়প্রত্যয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন হালের জনপ্রিয় এই কণ্ঠ শিল্পী। এছাড়াও শিল্পী ইকবাল আন্তর্জাতিক অঙ্গনে সঙ্গীতের মাধ্যমে তুলে ধরছেন বাংলাদেশের পরিচয়।বিশেষ করে তাঁর ” হাসবি রাব্বী জাল্লাল্লাহ…  ” গানটি দেশে ও বিদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

আধ্যাত্মিক এই সঙ্গীত সন্ধ্যার মিউজিক কম্পোজ করেছেন জন নন্দিত মিউজিক কম্পোজার পারভেজ জুয়েল। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন দেশের অন্যতম কণ্ঠ শিল্পী দিদারুল ইসলাম  দিদার এবং ক্রিয়েটিভ ফিল্ম মেকার এইচ আল বান্না।

অনুষ্ঠানে শিল্পী ইকবালের একক সঙ্গীত এ্যালবাম “মেইক মি ইউর ফ্রেন্ড” এর মোড়ক উন্মোচন করা হয়। এসময় অডিটোরিয়ামের প্রত্যেক দর্শকের হাতে একটি করে এ্যালবামের  শুভেচ্ছা কপি পৌঁছে দেয়া হয়।

অনুষ্ঠান শেষে দর্শকরা এ ধরনের সুস্থ ধারার আরও সঙ্গীত সন্ধ্যার আয়োজন করতে আয়োজকদের প্রতি অনুরোধ করেন।এবং ইসলামী সঙ্গীতকে এতো শ্রুতি মধুর হিসেবে দর্শকদের সামনে তুলে ধরার জন্য শিল্পী ইকবালকে ধন্যবাদ জানান আগত দর্শকরা।