শেরপুরে বিএনপি-ছাত্রদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

৩৪৪

শেরপুর প্রতিনিধি: শেরপুরের বিএনপি ও ছাত্রদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কারাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেন-

  • শ্রীবরদী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. জুবাইদুল ইসলাম রাজন
  • ভেলুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল করিম

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি–আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব স্তরের পদ থেকে পূর্বে বহিষ্কার করা হয়েছিল।

পরবর্তীতে তাদের আবেদনের পর বিবেচনায় নিয়ে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।

এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।