বাংলাদেশের ঐতিহ্যবাহী গহনায় মুগ্ধ ওটিলিয়া

ঢাকার মঞ্চে গান গেয়ে দর্শক মাতানোর পর এবার বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হচ্ছেন রোমানীয় পপ তারকা ওটিলিয়া ব্রুমা। রাজধানীতে ফুল বিক্রেতার সঙ্গে নাচ, স্ট্রিটফুডের স্বাদ নেওয়া কিংবা শপিং মলে ঘোরাঘুরি- বাংলাদেশ সফরে নানা অভিজ্ঞতায় নিজেকে যুক্ত করছেন এই আন্তর্জাতিক সংগীতশিল্পী।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর সীমান্ত স্কয়ারে অবস্থিত আপন জুয়েলার্সের শাখা পরিদর্শন করে প্রতিষ্ঠানটির নান্দনিক পরিবেশ ও আকর্ষণীয় গহনার সংগ্রহ দেখে মুগ্ধতা প্রকাশ করেন তিনি। এ সময় নিজের পছন্দ অনুযায়ী কিছু গহনাও কেনাকাটা করেন এই আন্তর্জাতিক সংগীতশিল্পী।

সেখানে প্রতিষ্ঠানটির ইন্টেরিয়র, আকর্ষণীয় ডেকোরেশন এবং বিভিন্ন ধরনের জুয়েলারি কালেকশন ঘুরে দেখেন তিনি। বিশেষ করে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও আভিজাত্যের সঙ্গে সম্পৃক্ত গহনার নকশা ও বৈচিত্র্য তার নজর কাড়ে।

পরিদর্শনকালে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, উৎসব-পার্বণ এবং প্রজন্ম থেকে প্রজন্মে বহমান অলংকারশিল্পের সৌন্দর্য সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন ওটিলিয়া। আপন জুয়েলার্সের সংগ্রহে আধুনিক ফ্যাশনের সঙ্গে ঐতিহ্যবাহী নকশার সমন্বয় দেখে প্রতিষ্ঠানটির প্রশংসাও করেন তিনি।

নিজের পছন্দ অনুযায়ী গহনা কেনাকাটার পাশাপাশি আপন জুয়েলার্সের আতিথেয়তা ও নান্দনিক পরিবেশ উপভোগ করেন এই সংগীতশিল্পী। পুরো আয়োজন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

বাংলাদেশের স্বর্ণশিল্প ও অলংকারের ঐতিহ্য দেশের সংস্কৃতি ও আভিজাত্যের গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক নকশার পাশাপাশি ঐতিহ্যবাহী গহনার সৌন্দর্য তুলে ধরে আপন জুয়েলার্স দেশীয় অলংকারশিল্পের বৈচিত্র্য ও ঐতিহ্যকে সামনে রাখছে।

ওটিলিয়ার এই পরিদর্শন আন্তর্জাতিক সংগীতাঙ্গনের একজন শিল্পীর কাছে বাংলাদেশের ঐতিহ্যবাহী গহনার সৌন্দর্য তুলে ধরার একটি উপলক্ষ হয়ে উঠেছে।