গোপালগঞ্জে সাধারণ মানুষকে জিম্মি করেছে আ.লীগ সন্ত্রাসীরা: আবু হানিফ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীরা গোপালগঞ্জের সাধারণ মানুষকে জিম্মি করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আবু হানিফ বলেন, রামদা, হকিস্টিক, লগি-বৈঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে গোপালগঞ্জে সাধারণ মানুষকে জিম্মি করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ। মানুষের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় ভাংচুর ও অগ্নিসংযোগ করছে এই সন্ত্রাসীরা।

তিনি বলেন, গোপালগঞ্জে এখন সাধারণ মানুষের আতঙ্কে রূপ নিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ। নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডব থেকে রক্ষা পাচ্ছে না হাসপাতালও। সারাদেশের মানুষ দেখছে এই কর্মকাণ্ড। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ আওয়ামী লীগের এই সব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে সারাদেশেই জনগণ তার সমুচিত জবাব দেবে।