বৈঠকে ইসি, চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের সময়

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের সঙ্গে এ বৈঠকের আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুপুর আড়াইটায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে ২৬টি মন্ত্রণালয়, সংস্থা বা বিভাগের প্রতিনিধি থাকবে। এই বৈঠকে আলোচনা সাপেক্ষে স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার কথা জানিয়েছে কমিশন।

ইসির পরিকল্পনা অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন হবে ২৯ অক্টোবর।