থাইল্যান্ডে শুটিংয়ে দুর্ঘটনার কবলে খায়রুল বাসার

থাইল্যান্ডের কোলান দ্বীপে নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেতা খায়রুল বাসার।

মঙ্গলবার (১১ আগস্ট) পাহাড়ের চূড়ায় শুটিং শেষে স্কুটিতে করে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি ও চিত্রগ্রাহক মেহেদী রনি।

বাসার বলেন, “নামতে গিয়ে হঠাৎ স্কুটি নিয়ন্ত্রণ হারায়। বুকে ও হাঁটুতে আঘাত পেয়েছি, হাঁটতেও কষ্ট হচ্ছে।”

আহত অবস্থায় তাদের পাতায়ার হাসপাতালে নেওয়া হয়েছে। চিত্রগ্রাহক মেহেদী রনি বেশি আহত হয়েছেন বলে জানান বাসার। দুজনেরই এক্স-রে করা হবে।

দুর্ঘটনার কারণে শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে। পরিচালক মীর আরমান হোসেনের কয়েকটি নাটকের শুটিংয়ে থাইল্যান্ডে গিয়েছিলেন তিনি।