ফাঁস করা প্রশ্নে পাস সালমান! এবার বিতর্কে ভাইজান

নিট প্রশ্ন ফাঁস নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে বিতর্কে জড়ালেন বলিউড তারকা সালমান খান।

সম্প্রতি স্কুলের ইউনিফর্ম পরা ছবি শেয়ার করে প্রশ্ন ফাঁসকে ‘অত্যন্ত গুরুতর বিষয়’ বলেন সালমান। এর পরই ভাইরাল হয় ‘দ্য কপিল শর্মা শো’-এর একটি পুরোনো ভিডিও।

ওই ভিডিওতে সালমানের বাবা সেলিম খান বলেন, গণেশ নামে এক ব্যক্তি তাদের বাড়িতে আসতেন এবং ফাঁস হওয়া প্রশ্ন জোগাড় করে দিতেন। শো-তে সালমান নিজেও স্বীকার করেন, কয়েকটি পরীক্ষায় ফাঁস হওয়া প্রশ্নে পাস করেছিলেন তিনি।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা দুই ভাগে ভাগ হয়ে যায়। একদল বলছে, স্কুলের পরীক্ষা আর নিট এক নয়। অন্য দল সালমানকে ‘ভণ্ড’ বলছে।

একজন লেখেন, নিজে এমন করেছে বলেই এখন আন্দোলন সমর্থন করছে। আবার কেউ লেখেন, নতুন বিতর্ক হলেই পুরোনো ভিডিও খোঁজা বেকারদের কাজ।