৮ ঘণ্টা পর রাজশাহীতে রেল চলাচল স্বাভাবিক

শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত টিটিইকে বহিষ্কারের পর ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে রাবি শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করলে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন, রেলওয়ে ও বিশ্ববিদ্যালয়ের জরুরি বৈঠকে ৫ দফা সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্ত টিটিই সুমনকে সাময়িক বহিষ্কার, দুটি তদন্ত কমিটি গঠন, ভুক্তভোগীকে চিকিৎসা দেওয়া এবং রাবি স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালু করা হবে। ৬ আগস্ট পরবর্তী সভা হবে।

রাকসু জিএস সালাউদ্দিন আম্মার বলেন, যৌক্তিক দাবি মেনে নেওয়ায় অবরোধ তুলে নেওয়া হয়েছে। বিকেল সাড়ে ৩টা থেকে ট্রেন চলাচল শুরু হয়।