প্রশ্ন ফাঁসে মুখ খুললেন মোদি, বিভাজন না করার আহ্বান

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে জাতীয় সমস্যা উল্লেখ করে রাজনৈতিক বিভাজন না করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২১ জুলাই) শাসক জোটের সংসদীয় দলের বৈঠকে মোদি বলেন, তরুণদের নিরাপত্তা ও ভবিষ্যৎ সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

এদিকে প্রশ্নফাঁস ও শিক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে দিল্লিতে আন্দোলন চলছে। সোমবার সংসদ চলো কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে উভয়পক্ষের বহু আহত হন।

আন্দোলনকারীদের দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সমাজকর্মী সোনম ওয়াংচুকের মুক্তি এবং আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ। রাম মনোহর লোহিয়া হাসপাতালে ৬৫ জন এবং লেডি হার্ডিঞ্জে ২৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।