কাঁধে হাত, ভাইরাল শেহনাজ-রাঘব

পার্টি থেকে বের হওয়ার সময় রাঘবের কাঁধে ভর দিয়ে হাঁটছেন শেহনাজ, সেই ভিডিও ভাইরাল হতেই নতুন করে প্রেমের গুঞ্জন তুঙ্গে।

সম্প্রতি একটি জন্মদিনের পার্টির বাইরে ভিড়ের মধ্যে শেহনাজকে নিরাপদে আগলে নিয়ে যান রাঘব জুয়াল। এই দৃশ্য ক্যামেরাবন্দি হতেই নেটদুনিয়ায় আলোচনা শুরু হয়।

তবে সম্পর্ক নিয়ে প্রশ্ন এড়িয়ে গেছেন শেহনাজ। পিঙ্কভিলাকে তিনি বলেন, “ব্যক্তিগত প্রশ্ন করবেন না, প্লিজ।” এরপরই তিনি রাঘবের আসন্ন সিনেমা ‘ভাই তেরা স্টার হ্যায়’র প্রচার করেন এবং রাঘবকে ‘খুব ভালো বন্ধু’ বলে উল্লেখ করেন।

প্রসঙ্গত, ২০২৩ সালে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে একসঙ্গে কাজ করেন তারা। তখন থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা চলছে, যদিও দুজনই তা অস্বীকার করে আসছেন।