স্বাস্থ্য নিয়ে তোলপাড়ের মাঝে নতুন লুকে চমকে দিলেন সালমান খান

সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাস্থ্য নিয়ে তুমুল আলোচনার মাঝেই নতুন লুকে ভক্তদের চমকে দিলেন বলিউড সুপারস্টার সালমান খান।

কয়েকদিন আগে মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটির (এসআরএ) একটি সরকারি অনুষ্ঠানে তাকে আগের তুলনায় অনেকটা রোগা ও ক্লান্ত দেখায়। সেই ছবি ও ভিডিও ভাইরাল হতেই ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই মন্তব্য করেন, ‘ভাইকে অসুস্থ দেখাচ্ছে’, ‘প্রিয় নায়ক বুড়ো হয়ে যাচ্ছেন’।

তবে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে নতুন ছবি পোস্ট করেছেন ভাইজান। ক্যাপশনে রসিকতা করে লিখেছেন, ‘আপনাদের শরীর কেমন আছে?’ ভক্তরা এটিকে তাদের অতিরিক্ত উদ্বেগের মজার জবাব হিসেবেই দেখছেন। এদিকে একই সময়ে তার নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর ফার্স্ট লুকে সুঠাম ও ফিট অবতারে দেখা গেছে তাকে, যা নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।