আর্জেন্টিনার ম্যাচ দেখার ভিড়ে চট্টগ্রামে তরুণকে ছুরিকাঘাত

চট্টগ্রামে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ চলাকালে ভিড়ের মধ্যে তরুণকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো. আসাদুল হক (২১) বাঁশখালীর ছনুয়া এলাকার বাসিন্দা। বর্তমানে থাকেন নগরীর হামজারবাগে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, খেলা দেখার জনসমাগমের মধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা আসাদুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে রাত ২টা ২৯ মিনিটে চমেক হাসপাতালে নিয়ে আসেন। তাকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। কী কারণে হামলা হয়েছে তা জানেন না বলে জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্তে অভিযান চলছে।