জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

পরিবেশ সংরক্ষণ, শিক্ষা-প্রচার এবং গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের জন্য ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬-এর জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এই পদক তুলে দেন। এ সময় বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন:

• পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ: আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী।

• পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার: মো. মনির হোসেন।

• পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুস সালাম।

পদকপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো:

• পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ: ক্লাসিকাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড।

• পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার: ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

• পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন: বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা তৃতীয় স্থানে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বুধবার (৮ জুলাই) প্রকাশিত সংবাদের সূত্র ধরে তিনি পরিবেশ দূষণ রোধে দেশের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।