শিক্ষার্থী না থাকায় ৬২১ কারিগরি প্রতিষ্ঠানে ভর্তি স্থগিত

দীর্ঘদিন কোনো শিক্ষার্থী ভর্তি না হওয়ায় দেশের ৬২১টি ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত করেছে সরকার।

বৃহস্পতিবার কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মো. আল মাসুদ করিম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

বোর্ডের তালিকা অনুযায়ী, এর মধ্যে এসএসসি ভোকেশনালের ৪৪৩টি এবং দাখিল ভোকেশনালের ১৭৮টি প্রতিষ্ঠান রয়েছে।

আদেশে বলা হয়, এসব প্রতিষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে সব ধরনের ভর্তি স্থগিত থাকবে। পাঠদানের অনুমোদন কেন বাতিল করা হবে না, তা জানিয়ে ২২ জুলাইয়ের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।