আহসান উল আলম মুন্না চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত  

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, তিনি চট্টগ্রাম উত্তরজেলা মহিলাদলের সভানেত্রী মেহেরুন নেছা নার্গিস এর কনিষ্ঠ পুত্র, আহসান উল আলম মুন্নাসীতাকুণ্ড পৌরসভাধীন এলাকার কৃতি সন্তান ও ছাত্রনেতা।

গত শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অনুমোদনে তকিবুল হাসান চৌধুরী তকিকে সভাপতি এবং সরোয়ার হোসেন রুবেলকে সাধারণ সম্পাদক করে ৩৮৩ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এ কমিটিতে আহসান উল আলম মুন্নাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
নতুন এ কমিটিতে গুরুত্বপূর্ণ পদে মনোনীত হওয়ায় সীতাকুণ্ডসহ চট্টগ্রাম উত্তর জেলার রাজনৈতিক, সামাজিক ও ছাত্রসমাজের বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর এ অর্জনকে ঘিরে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আহসান উল আলম মুন্না বলেন, “দলের প্রতি আস্থা রেখে আমাদের ওপর যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে, তার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সংগঠনকে আরও শক্তিশালী করতে, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় এবং দলের আদর্শ বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে তিনি সক্রিয় ভূমিকা পালন করবেন।