মার্কিন ভিসা পেতে হলে সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ করতে হবে: দূতাবাস

যুক্তরাষ্ট্রের অনভিবাসী ভিসার জন্য আবেদনকারীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ করার নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

শুক্রবার (৫ জুন) এক বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

দূতাবাস জানিয়েছে, ২০২৬ সালের ৩০ মার্চ থেকে এ-৩, সি-৩, জি-৫, এইচ-৩ ও এর অধীন এইচ-৪, কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১, আর-২, এস, টি এবং ইউ ক্যাটাগরির ভিসা প্রার্থীদের জন্য এ নিয়ম প্রযোজ্য হবে।

যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া সহজ করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।