সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান

৩৯

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন ডিআইজি আলি আকবর খান।

সোমবার (১ জুন) পুলিশ সদর দপ্তরের প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা আলি আকবর খান ১৯৯৫ সালে পুলিশে যোগ দেন। চাঁদপুরের এ বাসিন্দা এর আগে রেঞ্জ পুলিশ, পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে দায়িত্ব পালন করেছেন। পেশাগত দক্ষতা বাড়াতে তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

গত ১৭ মে সিআইডির তৎকালীন প্রধান মোসলেহ উদ্দিন আহমদকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকে পদটি শূন্য ছিল।