ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন হলেন তোফায়েল আহমেদ

১০৩

বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে ভোলার পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে দাফন করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, বিজেপি, কমিউনিস্ট পার্টি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ বিভিন্ন দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজায় ইমামতি করেন মাওলানা জমির উদ্দিন।

এর আগে দুপুর সোয়া ১টায় হেলিকপ্টারে মরদেহ ভোলায় নেওয়া হয়। পরে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজার আগে কিছু সময় উত্তেজনা দেখা দেয়। আওয়ামী লীগ আমলে নিহত দুই ছাত্রদল নেতার জানাজা স্কুল মাঠে করতে না দেওয়ার প্রতিবাদে যুবদলের কিছু নেতাকর্মী বিক্ষোভ করেন। পরে জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ও কোস্টগার্ড কঠোর নিরাপত্তা নিশ্চিত করে।