অনুপ্রবেশের ঘটনায় হত্যা ‘বর্ডার কিলিং’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২৮

অনুপ্রবেশ ও অপরাধের ঘটনায় হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি অন্য দেশের বাহিনী জিরো লাইনে এসে হত্যা করে, সেটাকে বর্ডার কিলিং বলা যায়। কিন্তু কেউ ইললিগ্যালি অনুপ্রবেশ করলে বা অপরাধে জড়ালে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এটাকে বর্ডার কিলিং বলা যাবে না।’

বিএসএফ-বিজিবি ডিজি পর্যায়ের বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি নিয়মিত বৈঠক। সেখানে সীমান্তের সমস্যাগুলো নিয়ে দুই পক্ষ আলোচনা করবে।

পশ্চিমবঙ্গে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে সীমান্তে মানুষ জড়ো করার বিষয়ে তিনি বলেন, ‘বিজিবি সতর্ক আছে। আমরা যেকোনো ইললিগ্যাল পুশইন বা পুশব্যাকের বিপক্ষে। তবে বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত হলে আইনানুগ প্রক্রিয়ায় রিপেট্রিয়েশন হবে।’

তিনি আরও জানান, এ ধরনের কোনো তালিকা এখনো সরকারের কাছে পেন্ডিং নেই।