সংসদে সৌরশক্তি চালু, সবুজ জ্বালানির পথে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২৮

সৌরশক্তি উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভর শক্তি ব্যবস্থার পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৪ মে) সকালে জাতীয় সংসদের ছাদে সৌরশক্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদে সৌরশক্তি কার্যক্রমের সূচনা প্রমাণ করে নেতৃত্ব শুধু নীতিমালায় সীমাবদ্ধ নয়, বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হয়। বাংলাদেশ এখন জলবায়ু পরিবর্তনের কষাঘাতে জর্জরিত। এ সংকটে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই।

সংসদ ভবনকে পরিবেশবান্ধব প্রযুক্তির আওতায় আনার এ উদ্যোগ দেশের জ্বালানি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন তিনি। জলবায়ু সংকট মোকাবিলা ও পরিবেশ রক্ষায় সাধারণ নাগরিকদেরও পরিচ্ছন্ন ও সবুজ জ্বালানি ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংসদের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।