র‌্যাব হবে পুলিশের এলিট ফোর্স, নতুন আইন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২২

র‌্যাবকে পুলিশের এলিট ফোর্স হিসেবে পরিচালনার জন্য নতুন আইন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দফতরে র‌্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে র‌্যাব মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে। নাম পরিবর্তন হবে কি না, সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

তিনি বলেন, কিছু কর্মকর্তার কারণে র‌্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এর জন্য প্রতিষ্ঠান দায়ী নয়। ফ্যাসিবাদী সময়ে কিছু কর্মকর্তার ভূমিকা ও র‌্যাবের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ছিল।

র‌্যাবের জন্য নতুন আইন হবে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, নতুন আইনে র‌্যাব পরিচালিত হবে। সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে।