ঈদুল আজহায় সংবাদপত্রে ৫ দিন ছুটি, ২৭-৩১ মে প্রকাশ বন্ধ

২৫

আসন্ন ঈদুল আজহায় সংবাদপত্রে পাঁচ দিন ছুটি থাকবে বলে জানিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

সোমবার (১৮ মে) নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা নোটিশে বলা হয়, নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৬ থেকে ৩০ মে ঈদুল আজহার ছুটি উদ্‌যাপন করা হবে। সে হিসেবে ২৭ থেকে ৩১ মে পর্যন্ত সংবাদপত্র প্রকাশিত হবে না।

ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্যও ছুটি ঘোষণা করা হয়েছে। ২৫ মে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণায় এবার টানা সাত দিন ছুটি পাচ্ছেন তারা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৪ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। ছুটি সমন্বয় করতে ২৩ মে শনিবার ও ২৪ মে রবিবার অফিস খোলা থাকবে।