৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন দিল চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক

৫৬

ইপিআই কার্যক্রমকে আরও গতিশীল করতে বাংলাদেশকে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান দিয়েছে চীনের সিনোভ্যাক ফাউন্ডেশন।

বুধবার (১৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই ভ্যাকসিন হস্তান্তর করা হয়। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যাকসিন গ্রহণ করেন।

অনুদান হিসেবে দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত Poliomyelitis Vaccine (Vero Cell, Inactivated Sabin strains) বা sIPV ভ্যাকসিন। মোট ৩ লাখ ৮০ হাজার ডোজ, যা ৭৬ হাজার ভায়ালে রয়েছে।

সিনোভ্যাক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশ সরকারের টিকাদান কর্মসূচিতে সহায়তা করতেই এই উদ্যোগ।

অনুষ্ঠানে চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।