জাতি হিসেবে আমরা স্তব্ধ, শোকাহত: চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী

Jafry abc president
৫১

২১ জুলাই ২০২৫, ঢাকাঃ  উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি) এর সভাপতি চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী। এক বার্তায় তিনি জানান, ”আমাদের জাতীয় জীবনে একটি গভীর শোক ও বেদনাদায়ক দিন। ‘মাইলস্টোন ট্র্যাজেডি’-তে দেশের অসংখ্য প্রাণহানি ও ক্ষতির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত, মর্মাহত ও স্তব্ধ। এই ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

এই দেশ সম্ভাবনার দেশ, অসীম সম্ভাবনার। কিন্তু জাতি হিসেবে আমরা যেন বারবার দুর্ভাগ্যের ঘূর্ণিতে পতিত হচ্ছি। এ দুর্ভাগ্য কোনো স্বাভাবিক ঘটনা নয়। এর পেছনে ষড়যন্ত্র রয়েছে, রয়েছে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। এখন সময় এসেছে সব ধরণের ষড়যন্ত্র ও বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।

সরকার এবং রাজনৈতিক দলগুলোর উচিত, জনগণের মনের ভাষা বোঝা, তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। নীতিনিষ্ঠ ও মানবিক নেতৃত্বের মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানো। গণতন্ত্র, সুশাসন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিতভাবে কাজ করাই এখন সময়ের দাবি।

আমরা সবাইকে নেতিবাচকতা ও হানাহানির চক্র থেকে বেরিয়ে এসে দায়িত্বশীলতা, সহানুভূতি ও দূরদর্শিতার মাধ্যমে একটি উন্নত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের কাজে আত্মনিয়োগ করতে হবে।

সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের অপরাধ ও গাফিলতিগুলো ক্ষমা করে দেন। আমাদের ওপর তাঁর রহমত বর্ষণ করুন। আমাদের দেশ, জনগণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে সকল বিপদ-আপদ, ষড়যন্ত্র ও দুর্যোগ থেকে হেফাজত করুন”।

চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী
সভাপতি
অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি)