আগুনে ঘি ঢালছে যুক্তরাষ্ট্র: চীন

2010885263
৩৮

ইরান-ইসরায়েলের চলমান উত্তেজনাকে যুক্তরাষ্ট্র আরো উস্কে দিচ্ছে বলে দাবি করেছে চীন।

বেইজিং বলেছে, সংঘাতকে প্রশমিত না করে উল্টো উস্কে দেওয়া মানে ‘আগুনে ঘি ঢালা’র মতো অবস্থা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের অবিলম্বে তেহরান খালি করার হুঁশিয়ারি দেওয়ার পর বেইজিং এমন মন্তব্য করলো।

মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় ট্রাম্পের হুঁশিয়ারি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “আগুনে ঘি ঢালা, হুমকি দেওয়া ও চাপ সৃষ্টি করা পরিস্থিতি শান্ত করতে সাহায্য করবে না, বরং সংঘাতকে আরো তীব্র ও বিস্তৃত করবে।”