অন্তর্বর্তীকালীন সরকারকে আ.লীগ নেতা হানিফের অভিনন্দন

Ggggg
১৩৫

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের নামের আইডি থেকে স্ট্যাটাস দিয়ে অভিনন্দন জানান তিনি। তবে, ফেসবুক আইডিটি সত্যিই তার কি না তা নিশ্চিত করা যায়নি।

231226149

মাহবুব-উল আলম হানিফ লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অভিনন্দন রইল। দেশব্যাপী নারকীয় হত্যাকাণ্ড, বাড়ি-ঘরে লুটপাট এবং অগ্নিসংযোগ বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।