পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

Momen

বাংলাদেশের পররাষ্ট্রনীতি খুবই ভারসাম্যপূর্ণ। ফলে, কে কী বললো তাতে কিছু আসে যায় না বলে মন্তব্য করেছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শেখ হাসিনার কারণে দেশে গণতন্ত্র সুসংহত হয়েছে বলেও জানান তিনি।

রবিবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিজয় দিবসের আলোচনা সভায় এসব বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থনীতিসহ অনেক ক্ষেত্রে পাকিস্তান আমাদের ওপর নির্ভরশীল ছিল। এখন বাংলাদেশ তাদের ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করেন, ড. মোমেন।