কুয়েতের আমিরের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক

Kwait Amir 1702790785
১৫০

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ মৃত্যুতে আগামীকাল সোমবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে শনিবার এ তথ্য জানানো হয়।

শোক উপলক্ষে আগামীকাল সোমবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এছাড়াও কুয়েতের আমিরের রুহের মাগফিরাতের জন্য সোমবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।