বিজয় দিবসে র‌্যালির অনুমতি চেয়ে চিঠি দিয়েছে আ.লীগ

Image 251951
৩৫

মহান বিজয় দিবসের র‍্যালি করার অনুমতি চেয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে চিঠি দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা এক চিঠির মাধ্যমে এই অনুমতি চাওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১৮ ডিসেম্বর দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (রমনা) থেকে বিজয় দিবসের র‍্যালিটি মৎস্যভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে সমাপ্ত হবে।

বিজয় দিবসের র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা অংশ নেবেন।