ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

৭২

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চারজন ঢাকার বাসিন্দা।

শুক্রবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫১ জন। এর মধ্যে ঢাকা সিটির ৬৪ জন এবং ঢাকা সিটির বাইরে ১৮৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৩৮৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৪১১ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ১২ হাজার ৩৭৭ জন। মারা গেছেন ১ হাজার ৬৫০ জন। এরমধ্যে ঢাকা সিটির ৯৫৩ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৯৭ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।