ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬

Ukraine 1024x576
৫৭

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের একটি পোস্টাল ডিস্ট্রিবিউশন সেন্টারে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ১৪ জন আহত হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এ ঘটনা সম্পর্কে দেশটির আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেন, হামলার শিকার আহতদের চিকিত্সার জন্য নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে। তবে আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। এদের বেশিরভাগের বয়স ১৭ থেকে ৪২ বছরের মধ্যে।

এদিকে, আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, খারকিভের উত্তরে রাশিয়ার বেলগোরড অঞ্চলে রুশ বাহিনীর ছোঁড়া দুটি এস-৩০০ মিসাইল ডিপোতে আঘাত হেনেছে।