মাদকের সাথে জড়িত ব্যক্তি জনপ্রতিনিধি হলেও ব্যবস্থা নেয়া হবে: র‍্যাব মহাপরিচালক

৩০

মাদকের সাথে যেই জড়িত থাকুক, সে জনপ্রতিনিধি হোক বা অন্য কেউ, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। এমনটাই জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

রবিবার (৪ জুন) শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মেহেরপুর জেলায় মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীর হামলায় আহত র‍্যাব সদস্য উত্তম কুমারকে দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

র‍্যাবের মহাপরিচালক বলেন, র‍্যাব সব সময় মাদকবিরোধী অভিযান করে আসছে। সাংবাদিকরা জাতির দর্পণ। আপনাদেরও কাছেও আমরা সহযোগিতা চাই যাতে এই মাদককে নির্মূল করা যায়।

এ সময় মাদকের বিরুদ্ধে সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।