মাদকের সাথে যেই জড়িত থাকুক, সে জনপ্রতিনিধি হোক বা অন্য কেউ, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। এমনটাই জানিয়েছেন র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
রবিবার (৪ জুন) শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মেহেরপুর জেলায় মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীর হামলায় আহত র্যাব সদস্য উত্তম কুমারকে দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।
র্যাবের মহাপরিচালক বলেন, র্যাব সব সময় মাদকবিরোধী অভিযান করে আসছে। সাংবাদিকরা জাতির দর্পণ। আপনাদেরও কাছেও আমরা সহযোগিতা চাই যাতে এই মাদককে নির্মূল করা যায়।
এ সময় মাদকের বিরুদ্ধে সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।