রাষ্ট্রপতির সাথে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২৯

লিবিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (২৮ মে) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এ সময় লিবিয়ার রাষ্ট্রদূত খায়রুল বাশারকে বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগ সম্ভাবনা লিবিয়ার বিনিয়োগকারীদের সামনে তুলে ধরারও নির্দেশ দেন রাষ্ট্রপতি।

এছাড়াও রাষ্ট্রপ্রধান পারস্পরিক সম্পর্ক আরও জোরদারে দুই দেশের মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।