শান্তির মধ্য দিয়েই সব সমস্যার সমাধান হবে: প্রধানমন্ত্রী

২৭

শান্তির মধ্য দিয়েই সব সমস্যার সমাধান হবে, এটাই প্রত্যাশা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বিশ্বে শান্তি ফিরে আসুক, এমনটাই প্রত্যাশা।

রোববার (২৮ মে) বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার পররাষ্ট্রনীতি আমরা আজও মেনে চলি। বঙ্গবন্ধু শান্তিতে বিশ্বাস করতেন। জাতিসংঘে বাংলায় ভাষণ দেওয়ার সময়ও তিনি শান্তির কথা বলেছিলেন। সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়, দেশ এখনও জাতির পিতার এ নীতিতে চলে।

সারাবিশ্বে শান্তি রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে শান্তি পদক প্রবর্তনের ঘোষণাও দেন সরকারপ্রধান।

বিশ্বে যারা শান্তি প্রতিষ্ঠায় কাজ করে, তাদের সম্মান জানাতে এ পুরস্কার দেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।