বিদেশিদের চাওয়া ইসির কাছে গুরুত্বপূর্ণ না

৩০

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের কাছে বিদেশিদের চাওয়া গুরুত্বপূর্ণ না। আমরা স্বাধীন বা মুক্ত।

রবিবার (২৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসির সাবেক সচিব থেকে নির্বাচন কমিশনার হওয়া মো. আলমগীর।

তিনি বলেন, নির্বাচনে যারা আসবেন তাদের সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। ভোটাররাও যেন ভোট দিতে পারে তা নিশ্চিত করা হবে। গাজীপুরের মতোই আসন্ন সব নির্বাচন সুষ্ঠু করবে ইসি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করার সবকিছুই করা হবে।

এ সময় নির্বাচন কমিশন মুক্ত ও স্বাধীন প্রতিষ্ঠান, এজন্য সরকারের কাছ থেকে কোন চাপ কখনোই আসেনি বলেও উল্লেখ করেন আলমগীর।